সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন সংঘর্ষের মাঝখানে পড়ে মারা গেলেন সিলেটের যুবক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত কর্মসূচি ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ পালনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ -ছাত্রলীগের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মুস্তাক আহমদ (২৬)।

তার বাড়ি সিলেটের টুকেরবাজার এলাকায় বলে জানা গেছে। তিনি হবিগঞ্জে পিডিবি’র লাইন ম্যান হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল হক সরকার। তিনি জানিয়েছেন, নিহত যুবকের শরীরে গুলির আঘাত পাওয়া গেছে। এরআগে বেলা তিনটার দিকে শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় সংঘর্ষ শুরু হয়। এসময় স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের বাড়ি ভাঙচুর ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

শহরের বোর্ড মসজিদ এলাকায় শিক্ষার্থীরা অবস্থান নিলে পূর্ব টাউন হল এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা। একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের মিছিলে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন জেলা ছাত্রদল ও অন্য দলের নেতাকর্মীরা। মিছিল নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের সঙ্গে টাউন হল এলাকায় শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। একপর্যায়ে সেখানে থাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেন আন্দোলনকারীরা। এ ছাড়া তারা স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ সেখানে এলে শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ গুলি চালায়। দুই দিক দিয়ে আন্দোলনকারীরা পুলিশের দিকে আসতে থাকেন। এ ঘটনায় হতাহতের খবর এখনো জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন সংঘর্ষের মাঝখানে পড়ে মারা গেলেন সিলেটের যুবক

আপডেট সময় : ০২:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪