সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

কোটা সংস্কার আন্দোলন সাংবাদিক হতাহতের ঘটনা তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান সিপিজের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

কোটা সংস্কার আন্দোলনের খবর সংগ্রহের সময় তিন সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। তিন সাংবাদিক নিহত হওয়ার ঘটনাসহ অন্যান্য সাংবাদিকের ওপর হামলার ঘটনাগুলোর তদন্ত করতে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন সিপিজের ওয়েবসাইটে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ আহ্বান জানানো হয়।

প্রতিবেদনে সিপিজের এশিয়া প্রোগ্রামের সমন্বয়ক বেহ লিহ ই বলেন, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের খবর সংগ্রহের সময় সাংবাদিক হাসান মেহেদী, মো. শাকিল হোসাইন ও আবু তাহের মো. তুরাবের মৃত্যুতে সিপিজে গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ সরকারকে অবশ্যই সাংবাদিকদের ওপর হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। একই সঙ্গে জনস্বার্থসংশ্লিষ্ট খবর সংগ্রহের জন্য তথ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করতে ইন্টারনেট ও মুঠোফোন সেবা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে।

বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের বরাতে সিপিজে বলেছে, আন্দোলন চলাকালে ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী ১৮ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিহত হন। একই দিনে গাজীপুর শহরে নিহত হন দৈনিক ভোরের আওয়াজের সাংবাদিক শাকিল হোসাইন। পরদিন ১৯ জুলাই সিলেট নগরীতে নিহত হন দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক জালালাবাদের প্রতিবেদক আবু তাহের মো. তুরাব।

সিপিজের প্রতিবেদনে বলা হয়, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতের সময় ১৪ সাংবাদিক আহত হয়েছে বলে নিশ্চিত হতে পেরেছে সিপিজে। এই আহত সাংবাদিকদের অনেককে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। সিপিজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, খবর পাওয়া গেছে বিক্ষোভকারী, পুলিশ ও ছাত্রলীগের সমর্থকদের হামলার শিকার হয়েছেন আরও কয়েক ডজন সাংবাদিক। তাঁদের বিষয়টি নিশ্চিত হতে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোটা সংস্কার আন্দোলন সাংবাদিক হতাহতের ঘটনা তদন্ত করতে সরকারের প্রতি আহ্বান সিপিজের

আপডেট সময় : ০৫:৩৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪