সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

প্রশ্নফাঁস নিয়ে চেয়ারম্যান,, পিএসসিকে বিতর্কিত করা হলে চাকরিপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বিসিএসসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় বিতর্কের মুখে পড়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এরই মধ্যে সাংবিধানিক প্রতিষ্ঠানটির দুজন উপ-পরিচালকসহ বেশ কয়েকজন সাবেক-বর্তমান কর্মকর্তাকে গ্রেফতার করেছে সিআইডি।

বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। সোমবার সন্ধ্যায় তিনি সাংবাদিকদেরকে বলেন, ‘পিএসসি সাধারণ চাকরিপ্রার্থীদের আস্থার জায়গা। এ প্রতিষ্ঠান যেমন রাষ্ট্রের, তেমনি সাধারণ মানুষেরও। এ প্রতিষ্ঠান বিতর্কিত করার চেষ্টা করা হলে চাকরিপ্রার্থীরাই ক্ষতিগ্রস্ত হবেন। প্রশ্নফাঁস নিয়ে পিএসসি কী পদক্ষেপ নেবে, জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু একটি অভিযোগ উঠেছে, সেহেতু আমরা বিষয়টি তদন্ত করবো। এজন্য একটি তদন্ত কমিটি গঠন করা হবে। কমিটি যে প্রতিবেদন দেবে, সেটার আলোকে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৭ জুলাই) বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরে পিএসসির প্রশ্নফাঁস নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয়। তাতে বলা হয়, এক যুগেরও বেশি সময় ধরে বিসিএসের প্রিলিমিনারি, লিখিত পরীক্ষা প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিসহ গুরুত্বপূর্ণ প্রায় সব সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস করেছে একটি চক্র। সেখানে সবাই পিএসসির সাবেক-বর্তমান কর্মকর্তা ও কর্মচারী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রশ্নফাঁস নিয়ে চেয়ারম্যান,, পিএসসিকে বিতর্কিত করা হলে চাকরিপ্রার্থীরা ক্ষতিগ্রস্ত হবে

আপডেট সময় : ০৩:৫৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪