সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ বানিয়াচঙ্গে ট্রাকের ধাক্কায় টমটম চালক নিহত,, সড়ক অবরোধ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৪৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি :
বানিয়াচং সড়কে সুনারু নামক স্থানে ট্রাকের ধাক্কায় মিরজাহান মিয়া নামে এক টমটম ইজিবাইক চালক নিহত হয়েছে। এ ঘটনায় টমটমে থাকা ৩ যাত্রী আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরজাহান উপজেলার চতুরঙ্গ রায়েরপাড়ার আব্দুল বারিক মিয়ার পুত্র।
এদিকে ঘটনার পর পরই ট্রাক রেখে চালক পালিয়ে গেছে। স্থানীয়রা এ ঘটনায় সড়ক অবরোধ করে। জানা যায়, হবিগঞ্জ থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে বানিয়াচং বড় বাজার আসার উদ্দেশ্যে রওয়ানা দেয় পথিমধ্যে টমটমটিকে ট্রাক ধাক্কা দেয়। এতে যাত্রীসহ ইজিবাইকটি রোডের পাশে ছিটকে ডোবায় পরে যায়। পরে আশেপাশের মানুষ এসে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেন। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দিলোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



























