সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শায়েস্তাগঞ্জ গরুসহ পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ২ প্রতিটি নাগরিকের জন্য স্বল্পমূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে- সিসিক প্রশাসক সিলেট পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৫৩ জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ

দেশে ফিরেছেন ৩ হাজার ৯২০ হাজি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ১৪০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন ৩ হাজার ৯২০ হাজি। শনিবার সকাল পর্যন্ত ১০টি ফ্লাইটে দেশে পৌঁছেছে। গত ২০ জুন থেকে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট। এদিকে হজ পালন করতে গিয়ে এ বছর সৌদি আরবে ৩৫ জন মারা গেছেন। শনিবার ধর্ম-মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছ। 

হেল্পডেস্কের তথ্যমতে, বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটি সৌদির কিং আবদুল আজিজ বিমানবন্দর ছেড়ে আসে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়। পরদিন তিনটি বিমান সংস্থার আরও ১০টি ফ্লাইট হাজিদের নিয়ে দেশে ফিরেছে।হাজি নিয়ে শেষ ফ্লাইটটি দেশে ফিরবে ২২ জুলাই।

সৌদিতে তীব্র তাপদাহের কারণে ওই হজযাত্রীরা মারা গেছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৩৫ জন বংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে ১৭ জন বাকি ১৮ জনহজের আনুষ্ঠানিকতার শুরুর পর মারা গেছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত বুলেটিনে ৩৫ জন হাজি মারা যাওয়ার খবর বলা হয়েছে। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৭ জন নারী। মক্কায় ২৮ জন, মদিনায় ৪ এবং মিনায় দুই জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান, তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না। মক্কায় হজ যাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশে ফিরেছেন ৩ হাজার ৯২০ হাজি

আপডেট সময় : ০৭:১৪:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪