সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীশিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনতে হবে বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫

ফেঞ্চুগঞ্জে হাকালুকিতে অভিযান, ৫ লাখ টাকার জাল জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

মৎস্য সম্পদ রক্ষায় সিলেটের ফেঞ্চুগঞ্জে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) বিকেল থেকে রাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে হাকালুকি হাওর, জুড়ি নদী, কুশিয়ারা নদী ও একটি বাড়িতে তল্লাশি চালানো হয়।

অভিযানে ২টি চোঙা জাল, ৮০ হাজার মিটার কারেন্ট জাল, ৩০টি চায়না ম্যাজিক জাল ও ১টি নিষিদ্ধ ফাঁদ জব্দ করা হয়। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। অভিযানকালে একজনকে আটক করা হয়। পরে মৎস্য সম্পদ সুরক্ষা আইনে তাকে তাৎক্ষণিকভাবে দণ্ড দেওয়া হয়। জব্দ করা অবৈধ জাল ঘটনাস্থলে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
 
অভিযানে নেতৃত্ব দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সাবরিনা আক্তার। এতে ফেঞ্চুগঞ্জ উপজেলা মৎস্য অফিস ও থানা পুলিশ সার্বিক সহযোগিতা করে।

এ ব্যাপারে সিলেটভিউর সঙ্গে আলাপকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা আক্তার বলেন, মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ জাল ও নিষিদ্ধ ফাঁদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। হাওর ও নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। মৎস্য সম্পদ সংরক্ষণে সবাইকে আইন মেনে চলার পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফেঞ্চুগঞ্জে হাকালুকিতে অভিযান, ৫ লাখ টাকার জাল জব্দ

আপডেট সময় : ০২:২৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬