সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক পিতা প্রফেসর চৌধুরী বি এ মজহার উদ্দিন ইন্তেকাল করেন
- আপডেট সময় : ০২:২৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক:
সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয়ের পিতা প্রফেসর চৌধুরী বি এ মজহার উদ্দিন ২৯ আগস্ট ২০২৬ খ্রি: রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মরহুমের জানাজার নামাজ ৩০ আগস্ট ২০২৬ বাদ যোহর হবিগঞ্জে তাঁর নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
ব্যক্তি জীবনে পুলিশ সুপার মহোদয়ের পিতা একজন সফল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি হবিগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বৃন্দাবন সরকারি কলেজ হতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে তাঁর কর্মজীবন সমাপ্ত করেন। সুদীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা পেশায় নিযুক্ত থাকার কারনে তিনি অসংখ্য আলোকিত মানুষ গড়েছেন। পারিবারিক জীবনেও তিনি ছিলেন দারুণ সফল। তিনি চার পুত্র ও এক কন্যা সন্তানের গর্বিত পিতা এবং তারা সকলেই তাদের ব্যক্তিগত জীবনে অত্যন্ত সফল।
তাঁর মৃত্যুতে সিলেট জেলা পুলিশ পরিবার গভীর ভাবে শোকাহত। সিলেট জেলা পুলিশের সকল পুলিশ সদস্য তাঁর রুহের মাগফেরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
আমরা শোকাহত
সিলেট জেলার সম্মানিত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয়ের পিতা প্রফেসর চৌধুরী বি এ মজহার উদ্দিন ২৯ আগস্ট ২০২৬ খ্রি: রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
ব্যক্তি জীবনে পুলিশ সুপার মহোদয়ের পিতা একজন সফল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি হবিগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বৃন্দাবন সরকারি কলেজ হতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে তাঁর কর্মজীবন সমাপ্ত করেন। সুদীর্ঘ কর্মজীবনে শিক্ষকতা পেশায় নিযুক্ত থাকার কারনে তিনি অসংখ্য আলোকিত মানুষ গড়েছেন। পারিবারিক জীবনেও তিনি ছিলেন দারুণ সফল। তিনি চার পুত্র ও এক কন্যা সন্তানের গর্বিত পিতা এবং তারা সকলেই তাদের ব্যক্তিগত জীবনে অত্যন্ত সফল।
আমরা ভিউ নিউজ ৭১ এর সকল সাংবাদিক পরিবার গভীর ভাবে শোকাহত তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও পরিজনকে সমবেদনা জানাই।আল্লাহ তার শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন।
শোকাহত-
সম্পাদক ও প্রকাশক- ভিউ নিউজ ৭১.কম, সিলেট বিভাগীয় ব্যুরো চীফ-জাতীয় দৈনিক আলোর বার্তা, দ্যা ডেইলি বিজনেস মিরর,দ্যা ডেইলি স্টেইট,সাবেক সাধারণ সম্পাদক- সিলেট সাংবাদিক ইউনিয়ন।