সিলেটে জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৪,২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
- আপডেট সময় : ০৫:৪৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোটার :
সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামি গ্রেফতার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ২৫ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ দুপুর ১টা ৪৫ মিনিটে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ থানাধীন ০৫নং জকিগঞ্জ ইউনিয়নের ভরণ সুলতানপুর এলাকায় জকিগঞ্জ-বাবুরবাজার পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করে।
এ সময় ৪,২০০ (চার হাজার দুইশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সায়েদ আহমদ (২৯)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
ধৃত আসামিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





















