সংবাদ শিরোনাম ::
সিলেট গোয়েন্দা শাখা (ডিবি)র অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ২
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:১৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২জন
গত ২৬ আগষ্ট ২০২৬খ্রি. তারিখ রাত ২০.০০ ঘটিকার সময় সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র একটি টিম সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন ২ নং বিরশ্রী ইউনিয়নের অন্তর্গত দক্ষিন বিপক এলাকায় অভিযান পরিচালনা করে সবুর মিয়া (৩৩), পিতা-মৃত আব্দুল আজিজ, ও মোঃ রুবেল মিয়া(২৮), পিতা-মৃত ফরিদ উদ্দিন কালা, উভয়সাং-দক্ষিন বিপক, ২নং বিরশ্রী ইউ/পি, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট থেকে আটক করেন তাদের দেহ তল্লাশি করে ৭০০ পিস ইয়াবা টেবলেট পাওয়া যায়।
যার আনুমানিক মূল্য ২,১০,০০০/- টাকা জব্দ করা হয় । এ সংক্রান্তে জকিগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।






















