সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের সাবেক কমিশনারসহ অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ৫ কর্মকর্তা সিলেট সফরে আসছেন মন্ত্রী প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী- ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা হবিগঞ্জ মাধবপুরে সাড়ে ৯ শতাধিক ইয়াবাসহ আটক ১ সিলেটে হামের উপসর্গে ১ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১ জন শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেট দক্ষিণ সুরমায় ১৬৫ পিস ইয়াবা বড়িসহ শাহানা গ্রেফতার আধুনিক ও পর্যটন নগরী টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের যাত্রা সিলেট সীমান্তে (৪৮ বিজিবি) অভিযানে ২ কোটি টাকার মালামাল জব্দ সিলেটে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’, উত্তেজনা

সিলেটে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’, উত্তেজনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার রিপোর্টার :

সিলেটের বিয়ানীবাজারের সুনাই নদীতে নৌকাবাইচ আয়োজন নিয়ে দুইপক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছেন। ‘তৌহিদী জনতা’র ব্যানারে নৌকাবাইচটি বন্ধের দাবি জানানো হয়েছে। দুইপক্ষই নিজেদের অবস্থানে অনড় হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
 
বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম।

স্থানীয় সূত্র জানায়, বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা-বাহাদুরপুর যুব সমাজের উদ্যোগে প্রতি বছরের মতো আগামী ২৮ আগস্ট সুনাই নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর আগে প্রতিবছর আয়োজকরা নির্বিঘেœ নৌকাবাইচের আয়োজন করলেও ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’র ব্যানারে এবার আয়োজন বাতিলের দাবি তোলা হয়েছে। বৃহস্পতিবার এক সভা করে এ দাবি জানানো হয়। এরপর থেকে আয়োজক ও ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ মুখোমুখি অবস্থান নেন। এনিয়ে এলাকায় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, নির্ধারিত সময়েই নৌকাবাইচ হবে। প্রস্তুতি সম্পন্ন করতে ইতোমধ্যে কয়েক দফা সভাও হয়েছে।

বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম জানান, ‘নৌকাবাইচ নিয়ে দুটি পক্ষ মুখোমুখি। আমরা উভয় পক্ষের সাথে আলোচনা করছি। তবে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। আলোচনার মাধ্যমেই সমাধানের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’, উত্তেজনা

আপডেট সময় : ০১:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬