সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় জাল জন্মনিবন্ধন স্বাক্ষর করাতে গিয়ে যুবক আটক সিলেটে হামে আক্রান্ত একজনের মৃত্যু, হামে আক্রান্ত ৩০৭ সিলেট নগরের রায়নগরে চুরি করতে গিয়ে দেখে ফেলায় ৩ জনকে খুন করেন বাবুল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ড. ইউনূসের অভিনন্দন জা*মা*য়া*ত শি*বি*র নিষিদ্ধের দাবি জানালেন নুরুল হক নুর সিলেট বিভাগীয় বৃক্ষমেলা ক্রেতা-দর্শনার্থীর ভিড়ে জমজমাট সিলেট শনিবার আসছেন বাণিজ্যমন্ত্রী, অংশ নিবেন যেসব কর্মসূচিতে সিলেট চোরাই পণ্য জব্দ ৩৭ লাখ ২৪ হাজার টাকার সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন সিলেট পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম!র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস।

সিলেটে হামে আক্রান্ত একজনের মৃত্যু, হামে আক্রান্ত ৩০৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : 

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬ জন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪১ জনে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ২১ আগস্টের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ছয়জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৪ জন। 

এর মধ্যে সিলেটে ৩২৬, হবিগঞ্জে ১৫৩, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন। হবিগঞ্জের নিশ্চিত আক্রান্তদের মধ্যে দুজন রুবেলা রোগী।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৯৬ সন্দেহজনক রোগীর মধ্যে ৪৭ জন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ২৫ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ৫ জন বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৯ জন মৌলভীবাজার ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে এবং ১০ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হামে আক্রান্ত ৩০৭ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩০, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯৫, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৪, নর্থ ইস্ট হাসপাতালে ৪, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩২, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের জেলা ভিত্তিক হিসাবেও পরিস্থিতির ভয়াবহ চিত্র উঠে এসেছে। এ পর্যন্ত সন্দেহজনক হামে সিলেটে ৫১ জন, হবিগঞ্জে ১৪ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৪ জনের মৃত্যু হয়েছে।

নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা সিলেটে ৪, হবিগঞ্জে ৪, মৌলভীবাজারে ১ এবং সুনামগঞ্জে ১ জন। সব মিলিয়ে সিলেটে ৫৫, হবিগঞ্জে ১৮, মৌলভীবাজারে ১৩ এবং সুনামগঞ্জে ৫৫ জনসহ বিভাগে মোট মৃত্যু ১৪১ জনে দাঁড়িয়েছে।

সবচেয়ে বেশি নিশ্চিত আক্রান্তের পাশাপাশি সুনামগঞ্জেই সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা বেশি। জেলায় এ পর্যন্ত ৩৫৭ জনের হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং সন্দেহজনক ও নিশ্চিত—দুই শ্রেণি মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৫৫ জন। সিলেটেও নিশ্চিত আক্রান্তের সংখ্যা ৩২৬ এবং মোট মৃত্যু ৫৫ জন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব বলছে, একদিকে নতুন করে সংক্রমণ শনাক্ত হচ্ছে, অন্যদিকে হাসপাতালে বাড়ছে সন্দেহজনক রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় ৯৬ জন নতুন রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা ব্যবস্থার ওপরও চাপ অব্যাহত রয়েছে। বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে ৩০৭ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন থাকার তথ্য দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগের এই পরিসংখ্যান অনুযায়ী, সিলেট বিভাগে হামের পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিন নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে হামে আক্রান্ত একজনের মৃত্যু, হামে আক্রান্ত ৩০৭

আপডেট সময় : ০১:৪১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬