সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ড. ইউনূসের অভিনন্দন জা*মা*য়া*ত শি*বি*র নিষিদ্ধের দাবি জানালেন নুরুল হক নুর সিলেট বিভাগীয় বৃক্ষমেলা ক্রেতা-দর্শনার্থীর ভিড়ে জমজমাট সিলেট শনিবার আসছেন বাণিজ্যমন্ত্রী, অংশ নিবেন যেসব কর্মসূচিতে সিলেট চোরাই পণ্য জব্দ ৩৭ লাখ ২৪ হাজার টাকার সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন সিলেট পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম!র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস। রাজধানীতে আজ চালু হচ্ছে ‘পিং ক বাস’ চালক সুপারভাইজার যাত্রী-সবাই নারী সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে জিনিয়া ডেস্ক ও ড্রোন কার্যক্রম পরিদর্শন সিলেটে সচেতনতা সৃষ্টির মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত

সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেটের গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিক খালেদ আহমদকে পেশাগত দায়িত্ব পালনে হেনস্তা ও ভয়ভীতি দেখানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে গণমাধ্যমকর্মী, সমাজসেবক, কবি-সাহিত্যিকসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ড. লায়েক আহমদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও সাংবাদিক জুবের আহমদ সার্জন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় দৈনিক ‘ঢাকার ডাক’-এর সিলেট ব্যুরো প্রধান এমদাদুর রহমান চৌধুরী জিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা প্রেস ক্লাবের সদস্য কামাল খান।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক খালেদ আহমদ দেশের স্বার্থে এবং সত্য প্রকাশের জন্য নিজের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে চরম হেনস্তা ও কুরুচিপূর্ণ হুমকির শিকার হয়েছেন। স্বাধীন সাংবাদিকতার ওপর এ ধরনের আঘাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করে আলটিমেটাম ঘোষণা করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম টেলিভিশনের সিলেট প্রতিনিধি সিনিয়র সাংবাদিক নিয়াজ খান, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম সুহেল এবং সাংবাদিক মো. শিহাব উদ্দিন। স্বাগত বক্তব্য দেন ভুক্তভোগী সাংবাদিক খালেদ আহমদ। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক সেলিম আহমদ, তবারক আলী, সাহেদ আহমদ, শেখ মজির উদ্দিন, নাঈম আহমদ এবং মীর কাওছারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের গোলাপগঞ্জে সাংবাদিক খালেদকে হেনস্তা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০২:১৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬