সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে থানায় আটকের ২১ ঘন্টা পর মুক্তি পেল আলোচিত সেই’ মাহদি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১১:৪৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে পুলিশের হাতে আটকের ২১ ঘন্টা পর অবশেষে থানা থেকে মুক্তি পেল “বানিয়াচং থানা জ্বালিয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম” বলে আলোচনায় আসা হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদি হাসানসহ।
মঙ্গলবার দুপুর ২টায় মুচলেকা নিয়ে মাহদি হাসানসহ আটক ৩ জনকে ছেড়ে দেয়া হয়। এসময় থানা ফটকের সামনে ভীড় জমায় বৈছাআ নেতাকর্মী ও আটককৃতদের স্বজনসহ সংবাদকর্মীরা। মাহদি ছাড়াও ছাড়া পাওয়া অন্য দুইজন হল বৈছাআ নেতা মির্জা সুমন ও মো. রাকিব।
এর আগে গতকাল (সোমবার) বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরেন কোর্ট মসজিদ এলাকা থেকে প্রশাসনের বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও বিশৃঙ্খলা তৈরীর চেষ্টার অভিযোগে মাহদি হাসানসহ ৩ জনকে আটক করে পুলিশ। পরে তাদেরকে নিয়ে যাওয়া হয় সদর মডেল থানায়।






















