সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে জিনিয়া ডেস্ক ও ড্রোন কার্যক্রম পরিদর্শন
- আপডেট সময় : ০২:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে জিনিয়া ডেস্ক ও ড্রোন কার্যক্রম পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার।
অদ্য ১৮/০৮/২০২৬ খ্রি. সকাল ১০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরে জিনিয়া ডেস্ক ও ড্রোন কার্যক্রম পরিদর্শন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম। পরিদর্শনকালে পুলিশ কমিশনার জিনিয়া ডেস্কের কার্যক্রম এবং ড্রোনের ব্যবহার ও পরিচালন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে জিনিয়া ডেস্কের কার্যক্রম এবং ড্রোন প্রযুক্তির ব্যবহারিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এসময় পুলিশ কমিশনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে পুলিশি কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন), ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব মোহাম্মদ এনামুল হক; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায়সহ এসএমপির অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।





















