সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২ সিলেটে জৈন্তাপুরে পাহাড় ও টিলা কর্তনে- পরিবেশের ক্ষতির অভিযোগ, ঝুঁকিতে বসতবাড়ি সিলেটে মাজারে গান গাইতে এসে বাউলশিল্পী পেহলি ভৈরবী সড়ক দুর্ঘটনায় নিহত

সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : 

সিলেটে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হয়। এ নিয়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে চলতি বছর সিলেট বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ জনে।

রবিবার (৯ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত হাম ও রুবেলা রোগের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো গেছে।

গত ২৪ ঘণ্টায় মৃতরা হলো- হবিগঞ্জের তিন বছরের শিশু মো. এহসান, একই জেলার ১৮ বছর বয়সী শ্যামলা রানী দাস এবং সিলেটের কোম্পানীগঞ্জের আট মাস বয়সী শিশু আয়ান। তারা যথাক্রমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট জেলায় ২৭১ জন, হবিগঞ্জে ১০৩ জন, মৌলভীবাজারে ১০২ জন এবং সুনামগঞ্জে ৩৫১ জনের হাম শনাক্ত হয়েছে। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।

গত ২৪ ঘণ্টায় ৯১ জন সন্দেহভাজন হাম রোগী নতুন করে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৫ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৫১ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঁচজন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সাতজন ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৭১ জন সন্দেহভাজন হাম রোগী। এর মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২১ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৬২ জন চিকিৎসাধীন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন, নর্থ ইস্ট হাসপাতালে ছয়জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দুজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২১ জন ভর্তি রয়েছেন।

এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে সিলেটে ৪০ জন, হবিগঞ্জে ১৬ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫১ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি পরীক্ষায় নিশ্চিত হাম রোগে সিলেটে চারজন ও মৌলভীবাজারে একজনসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সিলেট বিভাগে হাম-সন্দেহভাজন ও নিশ্চিত রোগীদের মধ্যে মৃত্যুর সংখ্যা ১২৫ জন।

জেলার হিসাবে নিশ্চিত হাম শনাক্তের দিক থেকে সুনামগঞ্জ সবার ওপরে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত এই জেলায় ৩৫১ জনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে জেলায় সন্দেহভাজন হাম রোগে ৫১ জন এবং নিশ্চিত হাম রোগে একজনের মৃত্যু হয়েছে। অর্থাৎ সুনামগঞ্জে হাম-সংশ্লিষ্ট মোট মৃত্যু ৫২ জন।

সিলেটে এ পর্যন্ত ২৭১ জনের হাম শনাক্ত হয়েছে এবং হাম-সংশ্লিষ্ট মোট মৃত্যু ৪৪ জন। হবিগঞ্জে শনাক্ত হয়েছেন ১০৩ জন, মৃত্যু ১৬ জন। মৌলভীবাজারে শনাক্ত ১০২ জন এবং মোট মৃত্যু ১৩ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩

আপডেট সময় : ১১:২৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬