সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি : আব্দুল কাইয়ুম চৌধুরী

শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ পৃথিবীর বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করেন। পৃথিবীর অনেক উন্নত দেশেও এমন সম্প্রীতির নজির বিরল।

শুক্রবার (২৪ জুলাই) শ্রী শ্রী জগন্নাথ, বলদেব ও শুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও উল্টো রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “এই ছোট ভূখণ্ডে প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের বসবাস। সীমিত সম্পদ ও সীমিত পরিসরের মধ্যেও আমরা পরস্পরের প্রতি যে সহমর্মিতা ও সম্প্রীতি বজায় রেখেছি, সেটিই আমাদের গণতন্ত্রের অন্যতম শক্তি। আমি মুসলমান হিসেবে এক আল্লাহর প্রতি বিশ্বাসী। তবে প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালন ও ধর্মীয় অনুষ্ঠান উদযাপনের পূর্ণ অধিকার রয়েছে। অন্য ধর্মের অনুষ্ঠানে আমার উপস্থিতি সেই অধিকারকে সম্মান জানানো এবং তা রক্ষার অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ।

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে তিনি বলেন, “সরকার মসজিদের উন্নয়নের পাশাপাশি মন্দিরসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নেও সমান গুরুত্ব দিচ্ছে। গত পাঁচ মাসে আমরা সমানভাবে মসজিদ ও মন্দিরের উন্নয়নকাজ করেছি। সম্প্রতি সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে চালিবন্দরে আধুনিক শ্মশান কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে। অতীতের মতো ভবিষ্যতেও আমরা সবাইকে সঙ্গে নিয়ে সম্প্রীতির এই ধারা আরও শক্তিশালী করব।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিলেট সম্প্রীতির নগরী। এখানে সব ধর্মের মানুষ স্বাধীন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাস করেন। একে অন্যের ধর্মীয় ও সামাজিক উৎসবে অংশগ্রহণের যে ঐতিহ্য রয়েছে, সেটিই সিলেটের সবচেয়ে বড় শক্তি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, “সিলেট সিটি কর্পোরেশন সব ধর্মীয় সম্প্রদায়ের উৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ স্বামী ভক্তি অদ্বৈত নবদ্বীপ মহারাজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. এনামুল হক, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু এবং ইসকন সিলেটের সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধিগৌর দাস।

স্বাগত বক্তব্য দেন ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিতাই দাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০১:০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬