সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

সিলেটে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ করার প্রতিবাদে টিলাগড় পয়েন্টে সড়ক অবরোধে শিক্ষার্থীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট মহানগরীতে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া হঠাৎ দ্বিগুণ করার প্রতিবাদে টিলাগড় পয়েন্টে সড়ক অবরোধ করেছেন মুরারিচাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে এমসি কলেজ ছাত্রাবাসের সামনে টিলাগড়-আম্বরখানা সড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।

জানা গেছে, টিলাগড় থেকে বালুচর পয়েন্ট পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশার ভাড়া ৫ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়। কোনো পূর্বঘোষণা বা যৌক্তিক কারণ ছাড়াই ভাড়া বাড়ানোর প্রতিবাদে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চালকেরা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসেন। এরপর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে অবরোধ চলাকালে টিলাগড়-আম্বরখানা সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী ও পথচারীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন এ পথে অসংখ্য শিক্ষার্থী যাতায়াত করেন। হঠাৎ করে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই ভাড়া ৫ টাকা থেকে ১০ টাকা নির্ধারণ করায় তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এমসি কলেজের এক শিক্ষার্থী তারেক বলেন, ‘হঠাৎ করেই আজ বালুচর থেকে টিলাগড় পয়েন্ট পর্যন্ত ভাড়া ৫ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করেছি।’

আরেক শিক্ষার্থী আবির বলেন, ‘পুলিশ ও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে চালকেরা শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছেন। বর্তমানে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে ছাত্রাবাসে অবস্থান করছেন।’

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘ভাড়া বৃদ্ধির প্রতিবাদে টিলাগড়-আম্বরখানা সড়কে অবস্থান নেন মুরারিচাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী ও চালকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আলোচনার ভিত্তিতে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ করার প্রতিবাদে টিলাগড় পয়েন্টে সড়ক অবরোধে শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৬:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬