সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

সিলেটে দেড় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট জেলা পরিষদের মালিকানাধীন বেদখল হয়ে যাওয়া প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভূমি উদ্ধার করা হয়েছে।
 
বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, সালুটিকর মৌজার ১৬২ নম্বর জেএল এবং ২ নম্বর খতিয়ানের ৪৭২, ৪৭৪ ও ৭৫৫ নম্বর দাগের অন্তর্গত প্রায় ৩০ শতক ভূমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। লিজ ছাড়াই এই জমিতে অবৈধভাবে স্থাপনা তৈরী করে দোকানপাট এবং রাস্তার গোলচত্বর দখল করে আরও কিছু দোকানপাট বসিয়ে কিছু লোক ব্যবসা করে আসছিলো। এ ছাড়া সেখানে অবৈধভাবে একটি সিএনজি স্ট্যান্ড ও একটি মিনি পিক-আপ স্ট্যান্ড গড়ে তোলা হয়। আজ জেলা পরিষদের এই অভিযানে অবৈধভাবে নির্মিত মোট ৭টি দোকান এবং দুটি স্ট্যান্ড উচ্ছেদ করে জমিটি সম্পূর্ণ অবমুক্ত ও জেলা পরিষদের নিজস্ব দখলে নিয়ে কাটা তারের বেড়া দেওয়া হয়।

উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালন করেন গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি)। অভিযান চলাকালে জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা, সার্ভেয়ার, প্রশাসকের একান্ত সচিব সহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম জানিয়েছেন,  উদ্ধারকৃত এই ভুমিতে জেলা পরিষদের উদ্যোগে কৃষকদের জন্য একটি আধুনিক “কৃষক বাজার” (Farmers’ Market) মার্কেট ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহন করেছেন। এই বাজার নির্মানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকদের সরাসরি তাদের উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে ভোক্তার কাছে বিক্রির সুযোগ করে দেওয়া। শিগগিরই মার্কেটের নির্মাণ কাজ শুরু করা হবে।

তিনি আরও জানান, সরকারি সম্পদ রক্ষায় এবং অবৈধ দখলের বিরুদ্ধে জেলা পরিষদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে দেড় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

আপডেট সময় : ০২:০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬