সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট মহানগরীর বাসিন্দাদের বছরের পর বছর ধরে চরম ভোগান্তিতে পড়তে হয় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। খাল ভরাট, অপরিকল্পিত নগরায়ণ ও দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় নগরীর বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকা। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। তবে এবার সেই দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নিয়েছে সরকার। সিলেট মহানগরীর জলাবদ্ধতা নিরসনে একটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

শুক্রবার (২৬ জুন) সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত ‘জেলা শিল্পকলা একাডেমি অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই তথ্য জানান।

জলাবদ্ধতার সমস্যা নিয়ে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘সিলেট মহানগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ৪ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। একই সঙ্গে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয় করা হবে।

সিলেটের উন্নয়ন ঘোষণা দিয়ে মন্ত্রী আরও বলেন, ‘নগরবাসীর জন্য সিলেট শহরে একটি ‘ফুসফুস’ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, সেখানে মানুষ অবাধে হাঁটাচলা করতে পারবেন এবং নির্মল পরিবেশে সময় কাটানোর সুযোগ পাবেন।

এর আগে বক্তব্যে মন্ত্রী সিলেটের হাসপাতাল নিয়ে বলেন, ‘অল্প কয়েকদিনের মধ্যেই চালু হতে যাচ্ছে নব নির্মিত ২৫০ শয্যার সিলেট জেলা হাসপাতাল। পাশাপাশি এই হাসপাতাল পরিচালনার দায়িত্বে থাকবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় বলেও জানান তিনি।’ এসময় তিনি আরও বলেন, ‘আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে সিলেট-ঢাকা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার কাজ শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ০৬:১৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬