সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

কোম্পানীগঞ্জ অপরাধীদের পুলিশের কঠোর বার্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

নাশকতা, সন্ত্রাস, ডাকাতি, চুরি, ছিনতাই রোধে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বেলা ৩টায় এই মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্‌লুর রহমান ও জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকের নির্দেশনায় এই মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়। এদিন থানা কম্পাউন্ড থেকে একটি বিশাল মহড়া বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে জনসচেতনার বার্তা পৌঁছে দেয়। মহড়াটি বিভিন্ন চেকপোস্টসহ বিভিন্ন জায়গায় অবস্থান নেয়।

পুলিশ জানায়, এই আয়োজনের মূল লক্ষ্য যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক সাড়া প্রদান, আন্তঃইউনিট সমন্বয় এবং শৃঙ্খলা ও প্রস্তুতির বাস্তব যাচাই। একই সাথে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও পেশাগত দায়িত্ববোধকে আরও সুসংহত করা।

মহড়ায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান, ওসি (তদন্ত) সুজন কর্মকার সেকেন্ড অফিসার জগৎজ্যোতি দাস এবং পুলিশের এসআই, এএসআই ও ফোর্সসহ শতাধিক পুলিশ সদস্য।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, ‘যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে থানা পুলিশ। কোম্পানীগঞ্জের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই লক্ষে পুলিশ নিয়মিত কাজ করছে। অপরাধী যত বড় এবং শক্তিশালী হোক থানা পুলিশের হাত থেকে ছাড় পাবে না।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোম্পানীগঞ্জ অপরাধীদের পুলিশের কঠোর বার্তা

আপডেট সময় : ০৫:৫৫:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬