সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান

সিলেট জৈন্তাপুরে ১২১ বোতল মদসহ গ্রেপ্তার ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ১৬৩ বার পড়া হয়েছে

জৈন্তাপুর প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অভিযান চালিয়ে ১২১ বোতল বিদেশি মদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৬ মে) রাত ৯টার দিকে জৈন্তাপুর থানাধীন সারিঘাট বাজার এলাকায় অবস্থানকালে র‍্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জৈন্তাপুর বাজারের উত্তর পাশে মাস্তিংহাটি এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে একটি অটোরিকশাসহ অবস্থান করছে।

এ সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি রাত সোয়া ৯টার দিকে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অটোরিকশায় থাকা কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় ৩ জনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে অটোরিকশার সিটের পেছনে থাকা ৪টি কালো পলিথিনের ভেতর থেকে ১২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সবির উদ্দিন (৩৬), মো. হাবিবুর রহমান (২৩) এবং সাজু আহমদ (২৩)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেপ্তারকৃতদের জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে র‍্যাব-৯ এর চলমান অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট জৈন্তাপুরে ১২১ বোতল মদসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় : ০৪:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬