সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জন সাধারণের অভিযোগ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ২-৫ ঘন্টা অপেক্ষার পর দেখা মিলল অতিরিক্ত জেলা প্রশাসক সিলেট মহানগরীতে বিশেষ অভিযানে গ্রেফতার ৯২ সিলেটের শিক্ষিকার ভিডিও তদন্ত কমিটি নিয়ে হয়নি সিদ্ধান্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাথে সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির মতবিনিময় সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি জনসেবা। সাংবাদিকরা নিজ নিজ অবস্থান থেকে মানুষের কল্যাণে কাজ করেন: বিভাগীয় কমিশনার  সিলেট তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান

সিলেট সিটি,, কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ- সিসিক প্রশাসকের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় সিসিকের বর্জ্য ব্যবস্থাপনা শাখার সুপারভাইজার ও পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি কোরবানির ৮ ঘণ্টার মধ্যে নগরের সব বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

সিসিক প্রশাসক বলেন, ‘ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ করা সিটি কর্পোরেশনের জন্য বড় চ্যালেঞ্জ। তবে আমরা চাই নগরবাসী যেন পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন। এজন্য সবাইকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সিসিকের পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিদিন নগরকে পরিষ্কার রাখতে নিরলস পরিশ্রম করেন। ঈদের সময় তাদের দায়িত্ব আরও বেড়ে যায়। তাই সর্বোচ্চ আন্তরিকতা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।’

আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, প্রতিটি ওয়ার্ডে প্রয়োজনীয় জনবল, যানবাহন, ব্লিচিং পাউডার ও পরিবেশবান্ধব পলিব্যাগ সরবরাহ করা হবে। দ্রুততম সময়ে বর্জ্য অপসারণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ও পলিব্যাগে সংরক্ষণ করে সিসিক কর্মীদের সহযোগিতা করুন। সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য সিলেট নগর গড়ে তোলা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সিটি,, কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ- সিসিক প্রশাসকের

আপডেট সময় : ০৪:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬