সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে নগরবাসীর সহযোগিতা চাইলেন- সিসিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :                              

আসন্ন ঈদুল আজহায় কোরবানির বর্জ্য দ্রুততম সময়ে অপসারণে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। মঙ্গলবার (১৯ মে) দুপুরে নগরভবনের সভাকক্ষে আয়োজিত ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এ আহ্বান জানান।

সিসিক প্রশাসক বলেন, ‘অনেক সময় কোরবানির পশুর নাড়িভুঁড়ি, রক্ত ও অন্যান্য বর্জ্য যত্রতত্র ফেলে রাখা হয়। এতে দুর্গন্ধ সৃষ্টি হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও হুমকি তৈরি হয়। একই সঙ্গে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদেরও বর্জ্য অপসারণে বাড়তি ভোগান্তির মুখে পড়তে হয়।’

তিনি আরও বলেন, ‘নগর পরিষ্কার রাখতে সিটি কর্পোরেশনের কর্মীদের দিনরাত পরিশ্রম করতে হয়। বিশেষ করে ঈদুল আজহায় কোরবানির পশু জবাইয়ের পর রক্ত, নাড়িভুঁড়ি, গোবর ও পশুর হাটের বর্জ্য দ্রুত অপসারণ করা অত্যন্ত চ্যালেঞ্জিং কাজ। এ ক্ষেত্রে নগরবাসীর সচেতন সহযোগিতা খুবই প্রয়োজন।

আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, প্রত্যেক কোরবানিদাতার কাছে পরিবেশবান্ধব পলিব্যাগ পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, ‘কোরবানির বর্জ্য নির্ধারিত পলিব্যাগে ভরে সিসিক কর্মীদের কাছে হস্তান্তর করলে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ করে নগরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে।’

সভায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, ‘বর্জ্য ব্যবস্থাপনায় সিলেট সিটি কর্পোরেশন অতীতেও সফলতার পরিচয় দিয়েছে। এবারও কোরবানির ৮ ঘণ্টার মধ্যেই নগরের সব বর্জ্য অপসারণ করে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হবে।

সভায় বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাশাপাশি সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ উল্লাহ সজিব, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে নগরবাসীর সহযোগিতা চাইলেন- সিসিক

আপডেট সময় : ০২:১৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬