সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে গ্যাস সংকটে যানবাহনের ভাড়া বৃদ্ধি, ক্ষোভ সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা সিলেট রায়নগর রাজবাড়ী মিতালি ১১১ নম্বর বাসায় খুন হওয়া সাত্তার-সুরাইয়ার সন্তানসহ স্বজনদের শান্তনা দেন মন্ত্রী মুক্তাদির ও আরিফ বঙ্গবন্ধুর ৫১ তম শাহাদাত বার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন সিলেট শাহজালাল (রহ.) মাজারের তৃতীয় দফায় দানবাক্স খুলে টাকা গণনা সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সিলেটের বাইশটিলা ন্যাচারেল পার্কের সুযোগ সুবিধা বাড়বে- বাণিজ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ২০৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর বলেছেন, দুটি রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি ইচ্ছামতো পরিবর্তন করা যায় না। তবে চুক্তি বাস্তবায়নের সময় দেশের স্বার্থের পরিপন্থী কোনো ধারা পরিলক্ষিত হলে, চুক্তির বিধান অনুযায়ী তা সংশোধনের সুযোগ রয়েছে।

শুক্রবার (৮ মে) সকালে সিলেট এয়ারপোর্ট এলাকায় অবস্থিত জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে যদি কোনো পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটে, তাহলে তা নিয়ন্ত্রণ ও তদারকির সুযোগ সরকারের রয়েছে।

তিনি আরও বলেন, দেশের বন্দর ব্যবস্থাপনায় দক্ষতার ঘাটতির কারণে পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এ ব্যয় কমাতে বন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

সরকারের মালিকানাধীন মিল-ফ্যাক্টরিগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টি ও রাজস্ব আয় বাড়ানোর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এ লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠানের খালি জমি বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া বাইশ টিলা এলাকায় ১২৯ বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত বাইশটিলা ন্যাচারেল পার্কে বিনোদনের বিভিন্ন উপকরন সমৃদ্ধ করণ আশ্বাস দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের বাইশটিলা ন্যাচারেল পার্কের সুযোগ সুবিধা বাড়বে- বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:৫০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬