সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

সিলেট ভারতীয় পণ্য ও গ্রেফতার দুই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ৩২০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও একটি মিনি ট্রাকসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, বুধবার (২৯ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধীন মনিপুর এলাকার সিমনা ব্রিজের কাঁঠাল রিসোর্টের সামনে চেকপোস্ট বসায় যৌথ বাহিনী। এ সময় র‌্যাব-৯ ও ২৫ বিজিবি তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন হবিগঞ্জ চুনারুঘাট থানাধীন আজিমাবাদ এলাকার আব্দুল আওয়াল মিয়ার ছেলে মো. পাভেল আহমদ (২১) এবং ছমির আহমেদের ছেলে সুলতান আহমেদ (২৬)।

চেকপোস্ট চলাকালীন একটি মিনি ট্রাককে থামার সংকেত দিলে ট্রাক থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ৭৭টি বস্তায় মোট ২ হাজার ৩১০ কেজি ভারতীয় জিরা উদ্ধারের পর জব্দ করা হয়।

এসময় চোরাচালানে ব্যবহৃত মিনি ট্রাকটিও জব্দ করা হয়েছে। জব্দকৃত আলামতের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ লক্ষ টাকা।

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের ও জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম র্কমর্কমতা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট ভারতীয় পণ্য ও গ্রেফতার দুই

আপডেট সময় : ০৩:৪৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬