সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট মেট্রোপলিটন নবনিযুক্ত পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সিলেট রেঞ্জ ডিআইজি সঙ্গে নবনিযুক্ত এসএমপি পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত

সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃত্যু ১, ভর্তি ৪৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১৮০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। এ বছর এ নিয়ে হাম উপসর্গে মৃত্যু হল সিলেট বিভাগের ১২ শিশুর।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এ তথ্য জানায়।

মৃত শিশুটির নাম মো. রবিউল হোসেন। তার বয়স ১ বছর ৫ মাস। সে মৌলভীবাজারের কমলগঞ্জ থানার সিন্নাতপুর গ্রামের লিটন মিয়ার ছেলে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রবিউলসহ হাম উপসর্গে মৃত্যু হওয়া সিলেট বিভাগের ১২ শিশুর মধ্যে হাম নিশ্চিত মৃত শিশু ২ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় ল্যাব পরীক্ষায় আরও ২৩ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। গত ১ জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ল্যাব পরীক্ষায় প্রমাণিত হাম রোগীর সংখ্যা ১০৪। তার মধ্যে হবিগঞ্জে ৭ (রুবেলা আক্রান্ত ২), মৌলভীবাজারে ১৬, সুনামগঞ্জে ৫৫ ও সিলেট জেলার রোগী ২৬ জন।

গত ২৪ ঘন্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা ৪৩। তাদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালে ১৯, আল হারামাইন হাসপাতালে ১, মাউন্ট এডোরা হাসপাতালে ২, রাগীব-রাবেয়া মেডিকেল হাসপাতালে ১, পার্কভিউ মেডিকেল হাসপাতালে ১, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৬ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে ২ শিশু।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৯২ জন সন্দেহজনক হাম রোগী। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৯৫, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০, সিলেটের মা ও শিশু হাসপাতালে ১, আল হারামাইন হাসপাতালে ১, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫, মাউন্ট এডোরা হাসপাতালে ২, নর্থ ইস্ট হাসপাতালে ৫, পার্কভিউ হাসপাতালে ২, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৫, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি আছে ১৮ জন শিশু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে হামের উপসর্গ নিয়ে মৃত্যু ১, ভর্তি ৪৩

আপডেট সময় : ০৩:০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬