সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট মেট্রোপলিটন নবনিযুক্ত পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সিলেট রেঞ্জ ডিআইজি সঙ্গে নবনিযুক্ত এসএমপি পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৬ উদযাপিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

আজ ২৮ এপ্রিল (মঙ্গলবার) জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ এরফান উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, ন্যায়বিচার সকল নাগরিকের মৌলিক অধিকার। আর্থিকভাবে অসচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে আইনগত সহায়তা কার্যক্রম মানুষের মধ্যে ন্যায়বিচারের প্রতি আস্থা বাড়াচ্ছে।

তিনি আরও বলেন, একসময় আইনগত সহায়তা মূলত বেসরকারি উদ্যোগে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে রাষ্ট্রীয়ভাবে তা বিস্তৃত ও কার্যকর হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিসে ধনী-গরিব নির্বিশেষে সবাই বিনামূল্যে আইনি পরামর্শ গ্রহণ করতে পারেন।

সভাপতি সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান এবং সাধারণ মানুষকে আইনগত সহায়তা সেবার বিষয়ে সচেতন হয়ে প্রয়োজনে তা গ্রহণের আহ্বান জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত প্রচেষ্টায় এ কার্যক্রম ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

এসময় সিলেট মহানগর দায়রা জজ ( ভারপ্রাপ্ত) রাজীব কুমার বিশ্বাস, শ্রম আদালতের সিনিয়র জেলা জজ নুরুল আলম মোহাম্মদ নিপু, দ্রুত বিচার ট্রাইব্যুনালের জেলা জজ স্বপন কুমার সরকার, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আবু ওবাইদা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমাম হোসেন, জেলা পাবলিক প্রসিকিউটর মো. আশিকুর রহমান, মহানগর পাবলিক প্রসিকিউটর বদরুল আহমদ চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি গোলাম ইয়াহিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদসহ বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৬ উদযাপিত

আপডেট সময় : ০১:১৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬