সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নগর উন্নয়নে জনগণের চাহিদা ও বাস্তব প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে- এলাকা পরিদর্শনে সিসিক প্রশাসক বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক সিলেট মেট্রোপলিটন নবনিযুক্ত পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সিলেট রেঞ্জ ডিআইজি সঙ্গে নবনিযুক্ত এসএমপি পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩

সীমান্তে অপরাধ দমনে ১৯ বিজিবির জিরো টলারেন্স ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ১৮৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটের জৈন্তাপুর সীমান্তবর্তী লালাখাল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে লালাখাল বিওপি প্রাঙ্গণে আয়োজিত এই জনসচেতনতামূলক সভায় ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের পিএসসি উপস্থিত ছিলেন।

সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে বিজিবির এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে ইতিবাচক সাড়া ফেলেছে।

সভায় লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের পিএসসি বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান কিংবা বিজিবির নাম ব্যবহার করে কোনো প্রকার আর্থিক লেনদেন বা অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কর্তৃপক্ষ কঠোর অবস্থানে রয়েছে।

তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, কেউ যদি বাহিনীর নাম ভাঙিয়ে অনৈতিক সুবিধা দাবি করে তবে তাকে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সঠিক তথ্য ও উপযুক্ত প্রমাণের ভিত্তিতে বিজিবি আপসহীন ভূমিকা পালন করবে।

একই সঙ্গে নিরপরাধ কোনো ব্যক্তি যেন অহেতুক হয়রানির শিকার না হন, সে বিষয়ে বিজিবি সদস্যদের কড়া নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নিয়ে সীমান্ত সুরক্ষায় বিজিবির এই পদক্ষেপকে সময়োপযোগী হিসেবে অভিহিত করেন।

উপস্থিত বক্তারা বলেন, এ ধরনের দিকনির্দেশনামূলক বক্তব্য স্থানীয় জনগণের মাঝে আস্থা ও সচেতনতা বৃদ্ধি করেছে। সীমান্ত অপরাধ প্রতিরোধে তারা বিজিবিকে সার্বিক সহযোগিতা দেওয়ার অঙ্গীকার করেন।

এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীমান্তে অপরাধ দমনে ১৯ বিজিবির জিরো টলারেন্স ঘোষণা

আপডেট সময় : ০১:৪০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬