সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নগর উন্নয়নে জনগণের চাহিদা ও বাস্তব প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে- এলাকা পরিদর্শনে সিসিক প্রশাসক বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক সিলেট মেট্রোপলিটন নবনিযুক্ত পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সিলেট রেঞ্জ ডিআইজি সঙ্গে নবনিযুক্ত এসএমপি পুলিশ কমিশনারের সৌজন্য সাক্ষাৎ হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩

সিলেটে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি ৩৯

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট হাম-রুবেলা সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ৩৯ শিশু। হাম-রুবেলা সন্দেহ সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৪৮ জন, ল্যাবে কনফার্ম রোগীর সংখ্যা ৪৫।

গত ২৪ ঘন্টায় সিলেটে হাম বা রোবেলায় আক্রন্ত বা সন্দেহভাজন কেউ মারা যায়নি।

বুধবার (২২ এপ্রিল) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ল্যাবে পরীক্ষায় কনফার্ম হাম-রুবেলা রোগীদের মধ্যে হবিগঞ্জে ৭ (রুবেলা ২), মৌলভীবাজারে ১৪, সুনামগঞ্জে ১৪ ও সিলেটে ১০ জন।

হাসপাতালে নতুন ভর্তি ৩৯ সন্দেহভাজনের মধ্যে ২৩ জন শহীদ শামসুদ্দিন হাসপাতালে, ২ জন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাালে, ১ জন নর্থ-ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে, ১ জন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৪ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে, ৬ জন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে, ১ জন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ১ জন ভর্তি হয়েছে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

বর্তমানে হাসপাতালে ভর্তি সন্দেহজনক হাম-রুবেলা রোগী মোট ১৪৮ জন। এরমধ্যে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৭৫, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ  হাসপাতালে ২, মাউন্ট এডোরা হাসপাতালে ১, নর্থ-ইস্ট হাসপাতালে ৪, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩, কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৩, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬, হবিগঞ্জ সদর হাসপাতালে ১০, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি ২০ জন।

২৪ ঘন্টায় সিলেট বিভাগে হাম সন্দেহভাজন কারো মৃত্যু না হলেও এর আগে মোট ৬ শিশু মৃত্যুবরণ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি ৩৯

আপডেট সময় : ০১:৩৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬