সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে আসা পর্যটকদের ভ্রমণ তালিকার শীর্ষে জাফলং,পর্যটনকেন্দ্র থেকে অবাধে পাথরলুট ও পরিবেশ ধ্বংসের কারণে প্রকৃতির বিনাশ- সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক

‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৩২৭ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

হরমুজ প্রণালি এখন সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। সম্প্রতি মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই কৌশলগত জলপথ দিয়ে যাতায়াতের জন্য এখন থেকে ইরানের জাতীয় মুদ্রা ‘রিয়ালে’ টোল পরিশোধ করতে হবে। 

হাজি বাবাই স্পষ্ট করে বলেন, ইরানের পার্লামেন্টের ২৫০ জন সদস্য সর্বসম্মতভাবে এই পরিকল্পনা সমর্থন করেছেন এবং সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী এই গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ে কোনো পরিস্থিতিতেই কারো সাথে কোনো আপস করা হবে না।

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল রপ্তানি প্রতিদিন ১৬ লাখ ব্যারেল ছাড়িয়ে গেছে উল্লেখ করে ডেপুটি স্পিকার দাবি করেন, ইরানের তেল এখন কার্যত নিষেধাজ্ঞামুক্ত হয়ে পড়েছে। তিনি দৃঢ়তার সাথে জানান, ইরানি জাতি তাদের দাবির প্রশ্নে এক ইঞ্চিও পিছু হটবে না। 

উল্লেখ্য, বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এই জলপথটি পুনরায় উন্মুক্ত করা আমেরিকার অন্যতম প্রধান দাবি, যা গত সপ্তাহে ইরানের সাথে স্বাক্ষরিত দুই সপ্তাহের শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।

হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হয়েছে, যা আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দলের জয়লাভের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, পরিস্থিতি মোকাবিলায় মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন যে তারা প্রণালী থেকে মাইন অপসারণের প্রস্তুতি শুরু করেছেন এবং তাদের দুটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার সেখানে অভিযান পরিচালনা করছে। 

তবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিবাদে প্রণালিটি বন্ধ করে দেওয়া ইরান ওই এলাকায় মার্কিন রণতরীর উপস্থিতির দাবি অস্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’

আপডেট সময় : ১১:০৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬