সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সেলিম ভূঁইয়া ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক কাজিরবাজার সেতুর পশ্চিম পাশেরসড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীশিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনতে হবে বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক

সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৩৫১ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

সিলেটে সাংস্কৃতিক সংগঠন চারুবাকের আয়োজনে প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য বিশেষ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে নগরীর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজিত  হয়।

“আগে মানুষ হই – Be Human First” স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে বসন্তের বিদায় ও বৈশাখের আগমনকে কেন্দ্র করে সংগীত, নৃত্য ও আবৃত্তি, গল্পবলা ও ধামাইল সহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপিত হয়।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব মি. রাজেশ ভাটিয়া। তিনি চারুবাকের প্রতি অভিনন্দন জানিয়ে সকল সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে ভারতীয় সহকারী হাইকামিশনের সহযোগিতা ও সমর্থনে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেস ড. মোহাম্মদ জহিরুল হক।

তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ হওয়ার তাৎপর্য তুলে ধরে চারুবাককে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিশেষ অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন- কাউন্সিলর, নারীনেত্রী ও সমাজসেবক  সাবিনা খান, সিলেট জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ, প্রফেসর হিমাদ্রী শেখর রায়, সমাজসেবক জ্যোতির্ময় সিংহ মজুমদার, লেখক ও গবেষক অপূর্ব শর্মা ও আবৃত্তিকার সালেহ আহমেদ খসরুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মানবিক, উদার ও আলোকিত সমাজ গঠনে সংস্কৃতিচর্চার বিকল্প নেই। চারুবাক দীর্ঘ তিন দশক ধরে সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে, যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

আয়োজকেরা জানান, নানা চড়াই-উতরাই পেরিয়ে চারুবাকের ৩০ বছরের পথচলা আজকের এই অবস্থানে পৌঁছেছে এবং ভবিষ্যতেও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাবে।

ফাইজা কোরেশী ও তিতাস দাসের সঞ্চালনায় অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা। সবশেষে দর্শক, অতিথি ও শিল্পীরা মিলে ধামাইল নৃত্যে আনন্দ উপভোগ করেন।

উপস্থিত সকল অতিথিদের কৃতজ্ঞতা জানান সংগঠনের প্রতিষ্ঠাতা বাচিকশিল্পী ও প্রশিক্ষক জয়তি ভট্টাচার্য এবং লেখক ও প্রামাণ্যকার নিরঞ্জন দে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

আপডেট সময় : ১০:১৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬