সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৫১ জন সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয় ৫ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন সিলেটে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ,এ দেশে কখনোই ফ্যাসিবাদ ফিরে আসবে না – কাইয়ুম চৌধুরী সিলেট (ডিবি)‘র অভিযানে ৫হাজার পিচ ইয়াবা, ২ লক্ষ ২০ হাজার টাকাসহ গ্রেফতার ২ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি এ সাক্ষাত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পন্ন জুলাই ২০২৬ খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সিলেট মেট্রোপলিটন পুলিশের আগস্ট ২০২৬ খ্রি. মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সিলেটে সিরিয়াল নিয়ে দ্বন্দ্বে পেট্রোল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

সিলেট নগরীতে পেট্রোল পাম্পে সিরিয়াল ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে মিঠু গোয়ালা নামে এক কর্মচারীকে ছুরিকাঘাত করেছেন গ্রাহক।

সোমবার (৯ মার্চ) ইফতারের আগে নগরীর চৌকিদেখী এলাকার মেসার্স উত্তরা পেট্রোলিয়াম পাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র।

আহত মিঠু গোয়ালা মালিনীছড়া চা-বাগানের বিজয় গোয়ালার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ইফতারের ১৫-২০ মিনিট আগে চৌকিদেখী এলাকার মেসার্স উত্তরা পেট্রোলিয়াম পাম্পে তেল নিতে আসা এক গ্রাহককে সিরিয়াল মেনে আসতে বলা হয়। কিন্তু ওই গ্রাহক সিরিয়াল ভেঙে সরাসরি তেল নিতে চান। এ নিয়ে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। পরে তিনি চলে যান। 

তবে তিনি ইফতারের দুই মিনিট আগে আবার পাম্পে ফিরে এসে মিঠু গোয়ালা নামে এক কর্মচারীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিয়ে মেসার্স উত্তরা পেট্রোলিয়ামের ম্যানেজার মারুফ আহমদ চৌধুরী বলেন, তেল নিতে আসা এক ব্যক্তিকে সিরিয়াল মেনে আসার অনুরোধ করা হলে তিনি তা অমান্য করেন। এ নিয়ে পাম্প কর্মীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হলে তিনি চলে গেলেও কিছুক্ষণ পর আবার ফিরে এসে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

এ বিষয়ে সিলেট এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র বলেন, পেট্রোল পাম্পে তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে এক গ্রাহক কর্মচারীকে ছুরিকাঘাত করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত তাকে আটক করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে সিরিয়াল নিয়ে দ্বন্দ্বে পেট্রোল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাত

আপডেট সময় : ০৯:২৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬