সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

হবিগঞ্জ বাহুবলে নতুন ইউএনও উজ্জ্বল রায়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:০২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ২৪৫ বার পড়া হয়েছে

বাহুবল থেকে:

সিলেট বিভাগের প্রশাসনিক কাঠামোর অংশ হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের এক কর্মকর্তাকে বদলি করে বাহুবল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে। সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা উজ্জ্বল রায়-কে বদলি করে বাহুবল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, সরকারি দায়িত্ব আইন, ১৯৯০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে নিজ অধিক্ষেত্রে সার্টিফিকেট অফিসার হিসেবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত ১ মার্চ একই দিনে বাহুবল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন চন্দ্র এবং সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হলে উপজেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দুটি পদ একযোগে শূন্য হয়ে পড়ে। এতে সাময়িকভাবে প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি হয় এবং বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে ধীরগতি লক্ষ্য করা যায়।

নবনিযুক্ত ইউএনও উজ্জ্বল রায় জানান, তিনি এখনও বর্তমান কর্মস্থল থেকে আনুষ্ঠানিক রিলিজ পাননি। রিলিজ পাওয়ার পরই তিনি বাহুবলে যোগদান করবেন। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে উপজেলা প্রশাসনের কার্যক্রমে গতিশীলতা ফিরে আসবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ বাহুবলে নতুন ইউএনও উজ্জ্বল রায়

আপডেট সময় : ০২:২৯:০২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬