সংবাদ শিরোনাম ::
সিলেট জেলার পুলিশ সুপার বদলি, নবনিযুক্ত সাদেক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৫৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট জেলায় নবনিযুক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন ড. চৌধুরী মো: যাবের সাদেক।
বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদের সাক্ষরকৃত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়।
একই আদেশে সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএন’র পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
অপরদিকে সিলেটের নবনিযুক্ত পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেককে জামালপুর থেকে সিলেটে করা হয়েছ্।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নতুন এসপি যোগদান করায় সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে আশা করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ বিভাগ।




















