ঢাকা ০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদেরসম্মিলিত সহযোগিতা জরুরি-সিসিক প্রশাসক হামে আক্রান্ত শিশুকে যা খাওয়াবেন পাকিস্তান ছাড়ল ইরানি প্রতিনিধিদল ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’ সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ হবিগঞ্জ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন , পরিবেশ বিপর্যয়ের শঙ্কা জরিমানা ২১ হাজার টাকা,ভোজ্য তেলের সরবরাহ নিশ্চিতে র‍্যাব-৯ এর অভিযান, সিলেটে আটক যানবাহন ছেড়ে দিবে পুলিশ, মহানগর এলাকায় যানবাহনগুলো চালানো যাবে না সিলেটে সংস্কৃতি-যাত্রার ৩০ বছর উদযাপন করলো ‘চারুবাক’

হবিগঞ্জ মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার মীরনগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ডিবির একটি দল মাধবপুর থানার অধীন ৫ নম্বর আন্দিউরা ইউনিয়নের মীরনগর গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িতে তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়।

আটকরা হলেন— মীরনগর গ্রামের আঞ্জুম আলীর ছেলে  নূর রহমান (৪৫),  ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাউতলি গ্রামের মোঃ ইশ্রাফিলের ছেলে  মো. আলী (৪২), এবং মীরনগর গ্রামের মিসির আলীর মো. মাসুম (২৫)।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা গাঁজা জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জ মাধবপুরে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

আপডেট সময় : ১০:৩৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬