সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ উদযাপনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সিলেট ইসলামিক ফাউন্ডেশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও দু’আ মাহফিল পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল-বিভাগীয় কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা ‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ – বাণিজ্যমন্ত্রী ত্রিতরঙ্গের বাদল সাঁঝের বর্ণাঢ্য আয়োজন ‘শ্রাবনের মেঘগুলো’ সিলেট রেঞ্জের ডিআইজি জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে ৯৫ শতাংশই সিলেটি সিলেট আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৫১ জন

সিলেটবাসীকে ঘরের বাইরে আড্ডাবাজী নিয়ে সতর্কবার্তা দিল মহানগর পুলিশ—

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটবাসীর জন্য সতর্কবার্তা দিল সিলেট মহানগর পুলিশ। আর এই সতর্কবার্তা অমান্য করলে কঠোর আইনী ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। সতর্কবার্তাটি হচ্ছে, রাতে ঘরের বাইরে আড্ডাবাজী নিয়ে।

সিলেট মহানগরীর বিভিন্ন অলিগলীর মোড়ে রমজানের রাতে দলে দলে আড্ডাবাজীতে মগ্ন থাকেন কিশোর-তরুণরা। তাদের অধিকাংশই স্কুল কলেজের শিক্ষার্থী। এসব আড্ডা থেকে অনেক সময় অনেক বেপরোয়া কান্ডও ঘঠেছে। এমনকি, তা কখনো কখনো খুনাখুনীর পর্যায়েও পৌঁছায়।

বিষয়টি নিয়ে নানান শঙ্কা ও আতঙ্ক থাকে সিলেটবাসীর মধ্যে। বিশেষ করে সচেতন মহল এ ব্যাপারে বরাবরই আতঙ্কগ্রস্ত। কিশোর-তরুণদের কোন আড্ডা থেকে কখন কোথায় কোন অঘটন ঘটে- এ নিয়ে শঙ্কিত থাকে অভিভাবকবৃন্দও।

এবারের রমজানের শুরু থেকেই এমন আড্ডাবাজী চলছে সিলেট মহানগরীর বিভিন্ন অলিগলীতে কিশোর তরুণদের আড্ডাবাজীতে মেতে থাকতে দেখা যাচ্ছে। এমনকি কোনো কোনো অলিগলীতে ক্রিকেট ব্যাট আর বল হাতে নেমে পড়ছেন তারা।

আর চিৎকার চেঁচামেচী হই-হুল্লোড়তো চলছেই। অবশ্য এবছর এখনো সেরকম কোনো দুঃসংবাদ পাওয়া যায়নি। রাতের আড্ডাকে কেন্দ্র করে কিশোর-তরুণদের মধ্যে তেমন কোনো সংঘর্ষ ঘটনাও ঘটেনি। তবে সাবধানের মার নেই- বলে একটা কথা বহুল প্রচলিত। আর সিলেটের পুলিশ প্রশাসন সে পথেই হাঁটছে। সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে গণবিজ্ঞপ্তির মাধ্যমে।

সম্প্রতি জারিকৃত গণবিজ্ঞপ্তিতে সিলেটের পুলিশ কমিশনার রাতে কিশোর তরুণদের আড্ডাবাজী না করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ ব্যাপারে অভিভবাকদেরও সতর্ক করার পাশাপাশি সহযোগীতাও চাওয়া হয়েছে।

বিষয়টি কিভাবে এই আড্ডাবাজীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে?

এমন প্রশ্নের জবাবে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেটভিউকে বলেন, আমরা অভিযান শুরু করেছি। যেসব এলাকায় এসব আড্ডাবাজী বেশী হয়, ওই এলাকাগুলোতে আমাদের দেখে তারা দ্রুত কেটে পড়ছে। আমরা ওইসব এলাকার অধিবাসীদের ডেকে মৌখিকভাবে সতর্ক করছি।

তিনি আরও বলেন, যদি এরপরও তারা সতর্ক না হন বা আড্ডাবাজী চলতে থাকে, তাহলে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি শিক্ষার্থীদের আড্ডাবাজীর বদলে লেখাপড়ায় মনোযোগী করতে অভিভাবকদের আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটবাসীকে ঘরের বাইরে আড্ডাবাজী নিয়ে সতর্কবার্তা দিল মহানগর পুলিশ—

আপডেট সময় : ১০:০৪:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬