সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

এসএমপির সাবেক ওসি কাইয়ুম চৌধুরী আর নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেট মহানগর পুলিশের শাহপরাণ ও মোগলাবাজার থানার সাবেক ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টায় তিনি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।

জানা যায়,  কাইয়ুম চৌধুরী বুরুঙ্গা ইউনিয়নের পশ্চিম তিলাপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং ১৯৯৫ সালে সাব-ইন্সপেক্টর হিসেবে চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরান ও মোগলাবাজার থানায় ওসি হিসেবে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কসোভো ও হাইতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দেশের সুনাম বৃদ্ধি করেন। সর্বশেষ তিনি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার সিলেটে কর্মরত ছিলেন।

এদিকে, কাইয়ুম চৌধুরীর প্রথম জানাযার নামাজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাদে ১১টায় রাজারবাগ পুলিশ লাইন্সের শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এছাড়া তার দ্বিতীয় জানাযা মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সিলেট নগরীর আখালিয়া নবাবী মসজিদে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মঙ্গলবার বাদ আসর  বিকাল সাড়ে ৪টায়  পশ্চিম তিলাপাড়া শাহী ঈদগাহ ময়দানে জানাযা শেষে তার পৈত্রিক পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এসএমপির সাবেক ওসি কাইয়ুম চৌধুরী আর নেই

আপডেট সময় : ১০:১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬