সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪

হবিগঞ্জের নবীগঞ্জ-বাহুবলে সিমি কিবরিয়ার উত্থান রেজা কিবরিয়ার বিজয়ে আলোচনায় সিমি কিবরিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ৯০ বার পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি :

নবীগঞ্জ-বাহুবলের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে যে নামটি সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তিনি সিমি কিবরিয়া। হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে ড. রেজা কিবরিয়া-এর পক্ষে নির্বাচনী মাঠে সক্রিয় ভূমিকা রাখার পর অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে উঠেছেন আলোচিত ও আস্থার এক মুখ।

বিএনপির মনোনয়ন পাওয়ার পর যখন নির্বাচনী প্রচারণা শুরু হয়, তখন অনেকের কাছেই সিমি কিবরিয়া ছিলেন নতুন পরিচয়। কিন্তু খুব দ্রুতই সেই পরিচয় রূপ নেয় আপন সম্পর্কের বন্ধনে। নবীগঞ্জ ও বাহুবলের গ্রাম থেকে গ্রামান্তর, হাট-বাজার, অলিগলি-দিন থেকে গভীর রাত পর্যন্ত মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন তিনি। কেবল আনুষ্ঠানিক প্রচারণা নয়, সাধারণ মানুষের কথা শোনা, তাদের অভাব-অভিযোগ ও প্রত্যাশা বোঝার মধ্য দিয়েই তিনি নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করেন।

স্বল্প সময়ে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের সঙ্গে তার যে সেতুবন্ধন তৈরি হয়েছে, তা অনেককেই বিস্মিত করেছে। তরুণদের সঙ্গে সহজ যোগাযোগ, নারীদের সঙ্গে আন্তরিক আলাপ এবং মুরুব্বিদের প্রতি সম্মান, সব মিলিয়ে তিনি দ্রুতই হয়ে ওঠেন ঘরের মেয়ে কিংবা পরিবারের সদস্যের মতো এক পরিচিত মুখ। তার সরল, শিশুসুলভ আচরণ এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব মানুষের মনে ইতিবাচক ছাপ ফেলেছে।

নির্বাচনী মাঠে সমালোচনা, কটূক্তি ও প্রতিপক্ষের নানা বিদ্বেষমূলক বক্তব্যও ছিল কম নয়। রাজনৈতিক অঙ্গনের স্বাভাবিক উত্তাপের মধ্যেও তিনি ছিলেন সংযত ও নীরব। কোনো ধরনের পাল্টা প্রতিক্রিয়ায় না গিয়ে নিজের দায়িত্ব ও প্রচারণা কার্যক্রম চালিয়ে গেছেন অবিচলভাবে। অনেকে মনে করেন, এই ধৈর্য ও স্থিরতাই তাকে আলাদা করেছে অন্যদের থেকে।
অবশেষে বিপুল ভোটের ব্যবধানে সংসদ নির্বাচনে বিজয় অর্জন করেন ড. রেজা কিবরিয়া। এই বিজয়ের পেছনে দলের নেতাকর্মীদের পাশাপাশি সিমি কিবরিয়ার নিরলস পরিশ্রমও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে স্থানীয় পর্যবেক্ষকদের অভিমত।

নির্বাচনের পরেও তিনি নিজেকে কেবল একজন এমপির সহধর্মিণী হিসেবে সীমাবদ্ধ রাখতে চান না। বিভিন্ন সভা-সমাবেশ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, “আমি এখন আপনাদের পরিবারের একজন। নির্বাচনের সময় যে আশ্বাস দিয়েছি, তা বাস্তবায়নে পাশে থাকবো।” তার এই বক্তব্য স্থানীয়দের মাঝে নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে।

রাজনীতিতে হঠাৎ করে আগমন, অল্প সময়ে মানুষের আস্থা অর্জন এবং একটি জনপদের হৃদয়ে জায়গা করে নেওয়া। এ এক ব্যতিক্রমী অভিজ্ঞতা। নবীগঞ্জ-বাহুবলের রাজনৈতিক বাস্তবতায় সিমি কিবরিয়ার উত্থান এখন আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই বলছেন, তাকে সরাসরি না দেখলে কিংবা কাছ থেকে তার কাজ না দেখলে এই দ্রুত জনপ্রিয়তার ব্যাখ্যা দেওয়া কঠিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জের নবীগঞ্জ-বাহুবলে সিমি কিবরিয়ার উত্থান রেজা কিবরিয়ার বিজয়ে আলোচনায় সিমি কিবরিয়া

আপডেট সময় : ০২:১৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬