সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ উদযাপনের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সিলেট ইসলামিক ফাউন্ডেশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও দু’আ মাহফিল পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল-বিভাগীয় কমিশনার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা ‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ – বাণিজ্যমন্ত্রী ত্রিতরঙ্গের বাদল সাঁঝের বর্ণাঢ্য আয়োজন ‘শ্রাবনের মেঘগুলো’ সিলেট রেঞ্জের ডিআইজি জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন যুক্তরাজ্যে বাংলাদেশিদের মধ্যে ৯৫ শতাংশই সিলেটি সিলেট আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ৩৫১ জন

সিলেটের যারা বিএনপির মন্ত্রীসভায় আলোচনায়—

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ১০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সরকার গঠনের লক্ষ্যে ইতোমধ্যেই দলীয় ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা ও প্রস্তুতি। এবারের মন্ত্রিসভায় দলের অভিজ্ঞ ও প্রবীণ নেতাদের পাশাপাশি গুরুত্ব পাচ্ছেন নতুন রাজনীতিবিদরাও। ইতোমধ্যে সিলেটের বেশ কয়েকজন নবনির্বাচিত এমপি ঢাকায় অবস্থান করছেন বলে সূত্র নিশ্চিত করেছে। এবারের মন্ত্রীসভায় সিলেটের কোন মন্ত্রী না থাকলেও একাধিক পদে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন কয়েকজন। এরমধ্যে টেকনোক্র্যাট করে প্রতিমন্ত্রী দেয়া হবে আরেকজনকে। 

দলীয় সূত্র বলছে, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন, প্রশাসনে গতি আনা, নীতি নির্ধারণে নতুন ভাবনা এবং নতুন নেতৃত্ব সৃষ্টি করতেই তরুণদের অন্তর্ভুক্ত করার ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। ফলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

দলের হাইকমান্ডে আলোচনা চলছে সিলেট-১ আসন থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরকে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী, সিলেট-৪ আসন থেকে আরিফুল হক চৌধুরী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, হবিগঞ্জ-১ আসন থেকে রেজা কিবরিয়া পরিকল্পনা প্রতিমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী (টেকনোক্র্যাট) হিসেবে বিবেচনায় রাখা হয়েছে।  এছাড়া ধর্মমন্ত্রী (টেকনোক্র্যাট) হতে পারেন বিএনপি জোটের হয়ে সিলেট-৫ আসন থেকে নির্বাচনে অংশ নেয়া মাওলানা উবায়দুল্লাহ ফারুক। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটের যারা বিএনপির মন্ত্রীসভায় আলোচনায়—

আপডেট সময় : ০২:৪২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬