সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শ্রমিক আন্দোলনের ছবি তুললেই হামলা, কারণ কী? ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগে সাইবার সুরক্ষা আইনে সাংবাদিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে সিলেটে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশ সিলেটে আরও একজনের প্রাণ হানি পরীমণির বিরুদ্ধে গ্রে প্তা রি পরোয়ানা সিলেটে ৫ বছরে সব রাস্তা পাকাকরণের আশ্বাস – সিসিক প্রশাসক সিলেট জৈন্তাপুরে ৬৮ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক ৩ সিলেট ৪১ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসকনগরীর কোনো রাস্তা কাঁচা থাকবে না

কুশিয়ারায় ধরা পড়া বাঘাইড়ের দাম ২ লাখ ৬০ হাজার টাকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ১৭৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সিলেটের বিশ্বনাথ উপজেলার পীরের বাজারে মাছের মেলায় তোলা একটি বিশাল আকারের বাঘাইড় মাছের দাম হাঁকা হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা। ৬০-৬৫ কেজি ওজনের বিপন্ন এ মাছটি শেরপুরের কুশিয়ারা নদী থেকে ধরে আনা। মেলায় এ মাছটি ছিলো সবচেয়ে বড়। মাছটি এক নজর দেখতে উপচে পড়েন দর্শনার্থীরা।

শনিবার দুপুর থেকে ৪র্থ বারের মতো পীরের বাজারে এ মেলা বসে। মেলায় ছিলো দেশি-বিদেশি ও সামুদ্রিক মাছের সমাহার। বিশাল এ বাঘাইড়টি নিয়ে আসে শেরপুরের মৎস্য ব্যবসায়ী ছয়ফুল মিয়া। 

কথা হলে তিনি জানান, ‘শেরপুরের কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ে এ বাঘাইড়টি। আমরা বিক্রির উদ্দেশ্যে তাদের কাছ থেকে ক্রয় করে মেলায় নিয়ে আসি। মাছটি তোলার পর থেকেই এক নজর দেখতে মেলায় আসা সবাই দোকানের সামনে ভিড় করছে। দাম চেয়েছি, ২ লাখ ৬০ হাজার। দেখা যাক, কত টাকায় বিক্রি করতে পারি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুশিয়ারায় ধরা পড়া বাঘাইড়ের দাম ২ লাখ ৬০ হাজার টাকা

আপডেট সময় : ০২:০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬