সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেটে আটক চারচোর, উদ্ধার মোবাইল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে মোবাইল চোর সিন্ডিকেটের চার সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চারটি চোরাই ফোন। 

রবিবার রাতে পৃথক অভিযান চালিয়ে কোতোয়ালী থানার আওতাভূক্ত সোবহানীঘাট ফাঁড়ি পুলিশ তাদেরকে আটক করে। 
আটককৃতরা হলো- সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শিমুলতলা গ্রামের মৃত রইছ আলীর ছেলে রমজান আলী (২৮), সুনামগঞ্জ সদরের আলমপুর দক্ষিণ হাঁটির মৃত উস্তার আলীর ছেলে এখলাছুর রহমান (৪১), একই এলাকার বড়পাড়া গ্রামের মৃত আবদুল করিমের ছেলে নূর মিয়া (৫০) ও মকবুল মিয়া (৫০)। আটককৃতরা সিলেট শহরের বিভিন্ন স্থানে বসবাস করতো। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রবিবার রাত সাড়ে ১০টার দিকে সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরীর নেতৃত্বে সোবহানীঘাট এলাকায় অভিযান চালিয়ে চোরাই ফোনসহ রমজান আলীকে আটক করা হয়। 

তার দেওয়া তথ্যমতে দক্ষিণ সুরমার স্টেশন রোডস্থ হোটেল সায়মনে অভিযান চালিয়ে আটক করা হয় এখলাছুর রহমানকে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মকবুল মিয়া ও নূর মিয়াকে আটক করা হয়। সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে আটক চারচোর, উদ্ধার মোবাইল

আপডেট সময় : ০৩:৩৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫