সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেটে ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও বন্ধের নতুন নির্দেশনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট শহরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বিদ্যুৎ লোডশেডিং হ্রাস, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি, মাদকাসক্তি নিয়ন্ত্রণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড কমানোর লক্ষ্যে ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও বন্ধের নতুন সময়সূচি নির্ধারণ করেছে জেলা প্রশাসন।

সোমবার (২২ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয় থেকে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়। 

আদেশে বলা হয়, সিলেট শহরের নির্দিষ্ট কিছু ব্যবসা প্রতিষ্ঠান প্রতিদিন নির্ধারিত সময় অনুযায়ী বন্ধ রাখতে হবে এবং এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে। তার মধ্যে, হোটেল-রেস্তোরাঁ, আবাসিক হোটেল, ওষুধের ফার্মেসি, হাসপাতাল ও ক্লিনিকসমূহ ২৪ ঘণ্টা খোলা থাকবে।

অন্যদিকে, মিষ্টির দোকান, শাক-সবজি ও মাছের বাজার খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার সংলগ্ন এলাকার স্যুভেনির শপসমূহ খোলা থাকবে রাত ১১টা পর্যন্ত এবং অন্যান্য সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে।

এই আদেশে আরও উল্লেখ করা হয়, এ নির্দেশনা সরকারি আদেশ হিসেবে গণ্য হবে এবং তা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে একইদিন সোমবার (২২ ডিসেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও বন্ধের সময়সূচি ঘোষণা করা হয়। এসএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়- খাবার হোটেল, রেস্তোরাঁ, আবাসিক হোটেল, ওষুধের ফার্মেসি, হাসপাতাল ও ক্লিনিকসমূহ সার্বক্ষণিক খোলা থাকবে। মিষ্টির দোকান, মুদি দোকান ও কাঁচাবাজার রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে।

অন্যদিকে, অন্যান্য সব বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। পবিত্র হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.) মাজার সংলগ্ন এলাকার স্যুভেনির শপগুলোর জন্য বিশেষ ছাড় দিয়ে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমোদন দেওয়া হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়সূচি যথাযথভাবে অনুসরণ করার জন্য সকল ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও বন্ধের নতুন নির্দেশনা

আপডেট সময় : ১১:৫৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫