সিলেট গোলাপগঞ্জে অভিবাসন দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন
- আপডেট সময় : ০১:৪২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে
গোলাপগঞ্জ প্রতিনিধি :
গোলাপগঞ্জে গোলাপগঞ্জে আন্তর্জাতিক অভিবাসন দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
প্রথমে উপজেলা চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণের পর আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাশরেফুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, উপজেলা খাদ্য কর্মকর্তা বিপ্লব চন্দ্র দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হাসান, জামায়াতে ইসলামীর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমীর জিন্নুর আহমদ চৌধুরী, উপজেলা আইসিটি কর্মকর্ত প্রণব সিংহ, উপজেলা প্রতিবন্ধী স্কুলের শিক্ষক শামীম আহমদ, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. শফিউল ইসলামসহ জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।























