সিলেটে জিন্দাবাজার পাঁচ পীরের মাজারে মরদেহের পরিচয় শনাক্ত
- আপডেট সময় : ১০:১৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ ১৫১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার পাঁচ পীরের মাজারের ভেতর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
তিনি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার ১নং রোডের সুনামপুরের আব্দুল হাসিমের ছেলে আব্দুল মালিক। এরআগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জিন্দাবাজার এলাকায় পাঁচ পীরের মাজারের ভেতরে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
বিষয়টি কোতোয়ালী থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সিলেট কোতোয়ালি থানা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, তার পাসপোর্টের একটি কপি থেকে তারা নাম-পরিচয় শনাক্ত করে পুলিশ।























