সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা  সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলারপ্রতিবাদে সিলেটে মানববন্ধন সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি

সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেটে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সিলেটে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা জেলা প্রশাসক
কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সারওয়ার আলম
সভায় সভাপতিত্ব করেন।

সভাপতির বক্তৃতায় জেলা ম্যাজিস্ট্রেট বলেন, আগামী দুই মাস অত্যন্ত
গুরুত্বপূর্ণ। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির
কোন অবনতি হতে দেওয়া যাবে না। পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে
নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার আরও জোরদার করতে হবে। চিহ্নিত
সন্ত্রাসী ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তিনি বলেন, নির্বাচনে
প্রার্থীদেরকে নির্বাচন কমিশন ঘোষিত আচরণ বিধিমালা মেনে চলতে হবে। এসময় তিনি
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের প্রচার সম্বলিত ব্যানার ও ফেস্টুন
সরিয়ে ফেলায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের ধন্যবাদ জানান।

সভায় জেলা প্রশাসক বলেন, যানজট নিরসনে ২০ ডিসেম্বরের মধ্যে নগরীর
ভিতরের সিএনজি স্ট্যান্ড লালাদীঘির মাঠে সরিয়ে নেওয়া হবে। এসময় তিনি প্রবাসীদের
বেদখল হওয়া ঘরবাড়ি উদ্ধার, ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা বন্ধ করা ও
নির্ধারিত তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ, শীতকালীন অতিথি পাখি মারা বন্ধ,
লাইসেন্সবিহীন অবৈধ হাসপাতাল বন্ধ করা, মুসল্লীদের নামাজের সুবিধার্থে ফজরের
নামাজের পর পর্যন্ত ল্যাম্পপোস্টে আলো জ্বালিয়ে রাখা, অবৈধ বালু উত্তোলন ও
টিলা কাটার বিরুদ্ধে অভিযান জোরদার করতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান
করেন৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫