প্রাইভেট কারে ২২ কেজি গাঁজাসহ শাহীন- গুলজার গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:৪৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ১২৬ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি :
একটি সাদা রঙের প্রাইভেট কার নিয়ে যাচ্ছিলেন।হঠাৎ র্যাবের সিগন্যাল পড়ে। একজন দ্রত পালিয়ে গেলেও অপরজন ধরা পড়েন। গাড়ির ভেতরে পাওয়া যায় ২২ কেজি গাঁজা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা।
গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার আশিনগর গ্রামের মৃত আব্দুল মুনাফের ছেলে মো. শাহীন (২২) ও সুনামগঞ্জের সদর থানার জগজীবনপুর গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে গুলজার আহমেদ (২৫)।
র্যাব জানায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট থানার চুনারুঘাট শ্রীকুঠা বাজারের সামনের রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দু’জনকেই চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।



























