সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

আগামী নির্বাচন ইসলাম ও ইসলামী আ ন্দোলনের জন্য চ্যালেঞ্জস্বরুপ: ডা.শফিকুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও ষড়যন্ত্র থেমে যায়নি। আগামী নির্বাচন শুধু দেশের জন্য নয়, ইসলামী আন্দোলনের জন্যও চ্যালেঞ্জ স্বরুপ। জনগণ পরিবর্তন দেখতে চায়। এই পরিবর্তন সাধনে জামায়াত গণপ্রত্যাশা পূরণ করবে। শুধু তাই নয়, জনগণের রায়ে জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে জাতি ইসলামের নেয়ামতসমুহ ভোগ করবে। ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে সবাইকে কাজ চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে অনেক বাঁধা আসতে পারে। কিন্তু বাঁধা দেখলে ঘাবড়ালে চলবেনা। কারণ আমরা আল্লাহর উপর ভরসা করেই সামনে এগিয়ে যাবো। জাতির বৃহত্তর প্রয়োজনে আসন সমঝোতায় জামায়াত ছাড় দেবে। দায়িত্ব নিয়ে কাজ করবে। সেজন্য সকল দায়িত্বশীলকে ত্যাগের মানসিকতা লালন করতে হবে।

তিনি বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে সংসদীয় আসন সিলেট-৪, ৫ ও ৬নং আসনের জামায়াতের ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সহকারী সেক্রেটারী মাশুক আহমদের সঞ্চালনায় আমান উল্লাহ কনভেনশন হলে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর ও সিলেট-৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

বক্তব্য রাখেন- জেলা নায়েবে আমীর ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, জেলা নায়েবে আমীর ও সিলেট-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারী ও সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদীন, সিলেট-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান, জেলা পেশাজীবি পরিষদ সভাপতি মাষ্টার নূরুল ইসলাম, ৫নং আসনের নির্বাচন পরিচালক মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, ৪নং আসন পরিচালক সাইদুর রহমান, ৬নং আসনের পরিচালক সাবেক গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম ও ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইয়ুব মন্জু।

সম্মেলনে সংশ্লিষ্ট আসনের অন্তর্ভুক্ত উপজেলা ও পৌরসভার আমীর, নায়েবে আমীর ও সেক্রেটারীবৃন্দ ছাড়াও দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত বলেন, অতীতের শাসকবর্গ দুর্নীতি, লুটপাট ও জনগণের সম্পদ শোষন করলেও জনগণের ভাগ্য পরিবর্তনে উল্লেখযোগ্য কাজ করেনি। অথচ বিগত চারদলীয় জোট সরকারের আমলে আমাদের দুই মন্ত্রী সততার সাথে দায়িত্ব পালন করেছিলেন। দুর্নীতি তাদের স্পর্শ করতে পারে নি। দেশে ইসলাম ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। আল্লাহর উপর ভরসা করে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমাদের জাতীয় নেতৃবৃন্দ দেশ ও ইসলামের জন্য শহীদ হয়েছেন। কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেননি। আল্লাহ তাঁদের শাহাদাত কবুল করুন। আমীন।

তিনি আরও বলেন, সকল ক্ষেত্রে আবেগী বক্তব্য পরিহার করতে হবে। সময়কে কাজে লাগাতে হবে। বিতর্ক এড়িয়ে চলতে হবে। রাজনৈতিক সমালোচনা দেখে বিচলিত হওয়া যাবেনা। কেউ কোন ভূল করে থাকলে নিঃসংকোচে সরি বলুন। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে সকল ক্ষেত্রে বিনয়ী হতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামী নির্বাচন ইসলাম ও ইসলামী আ ন্দোলনের জন্য চ্যালেঞ্জস্বরুপ: ডা.শফিকুর

আপডেট সময় : ০২:৪৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫