সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

হবিগঞ্জে বিজিবির অভিযানে ১শ কেজি গাঁজাসহ মদ-বিয়ার জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক পরিচালিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় উৎসের বিপুল পরিমাণ গাঁজা, মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, দেশের সীমান্ত রক্ষা, চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য পাচার রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে বিজিবি।

শনিবার (০২ নভেম্বর) গভীর রাতে ও সকালে চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপি’র সদস্যরা দুটি পৃথক অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানে সীমান্ত হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে নারাতে নামক স্থানে অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজা, ১ বোতল মদ এবং ৬ বোতল বিয়ার জব্দ করে বিজিবি। পরে সকালে আরেকটি অভিযানে সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে ২নং চা-বাগান এলাকায় আরও ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। মোট জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫৩ হাজার টাকা। উদ্ধারকৃত গাঁজা, মদ ও বিয়ার আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, বিজিবি নিরলসভাবে দেশের সীমান্ত পাহারা দিচ্ছে। পাশাপাশি চোরাচালান প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করাও আমাদের দায়িত্বের গুরুত্বপূর্ণ অংশ। আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং জনগণের মাঝেও স্বস্তি ফিরিয়ে আনছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে বিজিবির অভিযানে ১শ কেজি গাঁজাসহ মদ-বিয়ার জব্দ

আপডেট সময় : ১০:৪৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫