সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

সিলেটে প্রকৃতি রক্ষা, শহর পরিচ্ছন্নতা ও সুষ্ঠু নাগরিকত্ব দায়িত্ব পালনের ভুমিকায়- ঝাড়ু হাতে ডিসি সারওয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

সিলেট শহরে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টায় ব্যতিক্রমী দৃশ্যে সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম নিজেই ঝাড়ু হাতে শহরের রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করেন। তিনি শুধু নির্দেশনা দেননি, বরং নিজ হাতে ময়লা পরিষ্কার করে সকলকে জানালেন, “এই শহর আমাদের সবার, পরিচ্ছন্নতা শুরু হোক নিজের কাছ থেকেই।

সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় সকালেই সার্কিট হাউসের সামনে থেকে জালালাবাদ পার্ক ও ক্বীন ব্রিজ পর্যন্ত এলাকা পরিচ্ছন্ন করা হয়। এসময় জেলা প্রশাসক নিজেই ঝাড়ু হাতে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং সামাজিক সংগঠন ক্লিন বিডির সদস্যরা।

ডিসি মো. সারওয়ার আলম বলেন, “পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। হকারমুক্ত, আবর্জনা মুক্ত, সুন্দর সড়ক আর ব্রিজ আমাদের শহরের গর্ব হবে। শহরের মানুষ যদি ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে, নিজ জায়গা পরিচ্ছন্ন রাখে, তবে শহরও স্বাভাবিকভাবে পরিচ্ছন্ন থাকবে।

তিনি আরও বলেন, “পরিবেশ দিবস উপলক্ষে আজ আমরা শুধু রাস্তাঘাট নয়, আমাদের মনও পরিষ্কার করি। প্রকৃতি রক্ষা, শহর পরিচ্ছন্নতা ও সুষ্ঠু নাগরিক দায়িত্ব পালন—এগুলো একসাথে হলে সিলেট হবে আরও পরিচ্ছন্ন, আরও সুন্দর।

আজকের এই উদ্যোগকে শহরবাসী ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং অনেকেই ডিসির সঙ্গে হাতে ঝাড়ু নিয়ে শহর পরিচ্ছন্নতায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে প্রকৃতি রক্ষা, শহর পরিচ্ছন্নতা ও সুষ্ঠু নাগরিকত্ব দায়িত্ব পালনের ভুমিকায়- ঝাড়ু হাতে ডিসি সারওয়ার

আপডেট সময় : ০২:০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫