সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ট্রাফিক সপ্তাহ-২০২৬ এর সফল বাস্তবায়নে সহযোগিতার জন্য সিলেট মহানগরীর সর্বস্তরের নাগরিকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন ডিসি সারওয়ারকে পদায়ন করল সরকার সিলেটে ভারী বর্ষণ, সুরমা ও কুশিয়ারার ১২ দশমিক ০২ মিটার উচ্চতায় পানি বাড়ছে সিলেটের দুই মাজারে প্রশাসনিক হস্তক্ষেপ, নতুন দানবাক্স স্থাপন ও পূর্বের ডেগ ও দানবাক্স সিলগালা সিলেটে ভারতের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ঢলের কারণে তলিয়ে গেছে পর্যটনকেন্দ্র, সাময়িকভাবে বন্ধের ঘোষণা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট প্রত্যাহার সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল তিন শিশুর সিলেটে শুভ উপনয়ন-সংস্কার অনুষ্ঠান ১৯ জুন মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক সিসিকের প্রশাসককে স্মারক উপহার দিল ইউএস বাংলা 

জাতিসংঘে গাজা নিয়ে প্রথম দিনের অধিবেশনে কে কী বললেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের প্রথম দিনেই গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞ আলোচনার কেন্দ্রে চলে আসে। বিশ্বনেতারা একের পর এক বক্তব্যে গাজার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, তার মহাসচিব হিসেবে দায়িত্বকালে এত ব্যাপক মৃত্যু ও ধ্বংস আর কোনো সংঘাতে ঘটেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘গাজায় যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে।’ তিনি আরও শর্ত রাখেন, যুদ্ধবিরতির মধ্যে গাজায় আটক সব বন্দিকে ফেরত আনতে হবে।

জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ গাজার পরিস্থিতিকে উল্লেখ করে বলেন, এটি আসলে ‘একটি অসহায় জনগোষ্ঠীর ওপর তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্রের অবৈধ দখল।’

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি অভিযোগ করেন, ইসরাইলের প্রকৃত উদ্দেশ্য হলো গাজাকে ধ্বংস করা—মানুষের বাসস্থান, জীবিকা, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা ভেঙে ফেলা, অর্থাৎ মানুষের জীবনের মূলভিত্তিই ধ্বংস করে দেওয়া।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আহ্বান জানান, যারা গণহত্যা মেনে নেবে না—এমন দেশগুলোর একটি শক্তিশালী বাহিনী গড়ে তুলতে হবে। সেই বাহিনী শান্তিরক্ষী বাহিনী হিসেবে অঞ্চলটিতে কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতিসংঘে গাজা নিয়ে প্রথম দিনের অধিবেশনে কে কী বললেন

আপডেট সময় : ০২:৩৮:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫